ত্রিপুরা
img

তেলিয়ামুড়া ফল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় একাধিক দোকান।

তেলিয়ামুড়া ফল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় একাধিক দোকান। ঘটনায় বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বহু ব্যবসায়ী। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে বাজার পরিদর্শন করলেন স্থানীয় বিধায়িকা।
বৃহস্পতিবার গভীর রাতে তেলিয়ামুড়া ফল বাজারে হঠাৎই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাজারের একাধিক দোকানে। এতে বেশ কয়েকটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং বহু ব্যবসায়ী মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হন।এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চরম উদ্বেগ ও শোকের পরিবেশ সৃষ্টি হয়। পরবর্তীতে শনিবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত দোকানগুলি পরিদর্শনে আসেন স্থানীয় বিধায়িকা Kalyani Saha Roy।তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক মধুসূদন রায়, তেলিয়ামুড়া মহকুমা শাসক Apurba Krishna Chakraborty, পাশাপাশি প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং তেলিয়ামুড়া মন্ডল নেতৃত্বরা।পরিদর্শন শেষে বিধায়িকা সরাসরি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন। এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় কীভাবে দ্রুত সহায়তা করা যায় এবং ব্যবসায়ীরা যাতে পুনরায় তাদের ব্যবসা শুরু করতে পারেন, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।বিধায়িকা জানান, এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার জন্য প্রশাসনকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও দ্রুত সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা পেলে আবারও তাদের ব্যবসা নতুন করে শুরু করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।