
মনতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশের গাঁজা বিরোধী অভিযানে বড় সাফল্য। এক বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ শুকনো গাঁজা।
শনিবার সন্ধ্যায় থানার ওসি Sanjay Laskar-এর নেতৃত্বে মনতলা গ্রাম পঞ্চায়েতের একটি বাড়িতে গাঁজা বিরোধী অভিযান চালানো হয়।অভিযান চলাকালীন ওই বাড়ি থেকে প্রায় ৪৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকার কাছাকাছি।এই ঘটনায় বাড়ি থেকে নৃপেন কল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে NDPS Act অনুযায়ী একটি মামলা গ্রহণ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, বাড়িটির মালিক সঞ্জয় দেব। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এদিকে ওসি সঞ্জয় লস্কর জানান, এলাকায় নেশা বিরোধী অভিযান আগামী দিনেও একইভাবে জোরদার করা হবে।
পুলিশের এই অভিযানে এলাকায় নেশা বিরোধী বার্তা আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।