ত্রিপুরা
img

কলসিমুখে বিজেপির দুই নির্বাচিত সদস্যের তিপ্রা মথায় যোগদান!

দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি ব্লকের কলসিমুখ এডিসি ভিলেজে রাজনৈতিক দলবদল। বুধবার বিজেপি ছেড়ে তিপ্রা মথায় যোগ দিলেন দুই নির্বাচিত সদস্য রুমা মগ এবং চাফরু মগ। স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে এক যোগদান সভায় আনুষ্ঠানিকভাবে তিপ্রা মথার পতাকা হাতে তুলে নেন তাঁরা। যোগদানকারী সদস্যদের বক্তব্য, এলাকার সার্বিক উন্নয়ন এবং জনজাতি অংশের মানুষের স্বার্থে কাজ করার লক্ষ্যেই তাঁদের এই সিদ্ধান্ত। অন্যদিকে, তিপ্রা মথার স্থানীয় নেতৃত্বের দাবি, দলের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়েই তাঁরা দলে যোগ দিয়েছেন। এই দলবদলকে কেন্দ্র করে কলসিমুখ এডিসি ভিলেজের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চর্চা।