ত্রিপুরা
img

ভোট লুট রুখতে সিপিআই(এম)-র ডেপুটেশন, সুষ্ঠু নির্বাচনের দাবি!

আসন্ন পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোট লুট আটকানো এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে খোয়াইয়ে ডেপুটেশন প্রদান করল সিপিআই(এম)। আজ দুপুরে দলের এক প্রতিনিধি দল খোয়াইয়ের রিটার্নিং অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে স্মারকলিপি জমা দেন। পরবর্তীতে খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপারের কাছেও ডেপুটেশন প্রদান করা হয়। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য পলাশ ভৌমিকসহ দলের অন্যান্য নেতৃত্ব। আসন্ন নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, ভোট লুট প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার দাবি জানিয়েছেন তাঁরা।