ত্রিপুরা
img

পুর নির্বাচনে বিশেষ ভোটদানের দাবিতে নির্বাচন দপ্তরে ডেপুটেশন

আসন্ন পুর নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ভোটদানের ক্ষেত্রে বিশেষ ও সুগম ব্যবস্থা চালুর দাবি জানাল অল ত্রিপুরা পার্সনস উইথ ডিজঅ্যাবিলিটি অর্গানাইজেশন। এই দাবিতে ত্রিপুরা সরকারের নির্বাচন দপ্তরের সচিবের কাছে ডেপুটেশন প্রদান করেন সংগঠনের প্রতিনিধিরা। সংগঠনের বক্তব্য, ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে শারীরিক প্রতিবন্ধকতার কারণে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তাই লোকসভা ও বিধানসভা নির্বাচনের মতো আসন্ন পুর নির্বাচনেও তাঁদের জন্য বিশেষ ভোটদানের সুবিধা ও প্রয়োজনীয় পরিকাঠামো নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।