

Nov 24, 2026
অবৈধ পাচার সামগ্রীর বিরুদ্ধে রহিমপুর বাজারে যৌথ অভিযান চালাচ্ছে বিএসএফ, কাস্টমস ও পুলিশ। অভিযান চলাকালীন প্রায় ১০ থেকে ১৫টি দোকানের শাটার ভেঙে তল্লাশি চালানো হয় বলে জানা গেছে। তল্লাশিতে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি, রেডবুল-সহ আরও বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই অভিযানকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে উদ্ধার হওয়া সামগ্রীর সঠিক পরিমাণ ও পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।