

Nov 24, 2026
ধলেশ্বরের ১৩ রোড এলাকায় একটি প্রতিষ্ঠিত কালীমন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সোমবার রাতের কোনও এক সময় মন্দিরে হানা দেয় চোরের দল। কালীমায়ের গলার স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে যাওয়ার পাশাপাশি প্রণামির দুটি বাক্সও খালি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এলাকাবাসীদের দাবি, পাশের বাড়ির সিসিটিভি ক্যামেরায় চোরের ছবি ধরা পড়েছে। এই ঘটনায় পূর্ব থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, ওসি কৃষ্ণধন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকায় চুরির ঘটনা বেড়েছে। মন্দিরে চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।