
আসন্ন ২৭ নভেম্বরের পৌরসভা, পৌরনিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে উত্তর জেলা প্রশাসনের প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার জেলা শাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনার পি কে চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রা, জেলা পুলিশ সুপার অবিনাশ রাই, ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারসহ প্রশাসন, পুলিশ ও নির্বাচনী দপ্তরের আধিকারিকরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক সমন্বয় এবং সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর উত্তর জেলার ধর্মনগর পৌর পরিষদ এবং পানিসাগর নগর পঞ্চায়েতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।