ত্রিপুরা
img

উদয়পুরের ২৩টি ওয়ার্ডে বিজেপির সমর্থনে যুব মোর্চার বাইক র‍্যালি

আসন্ন উদয়পুর পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার জোরদার করতে মঙ্গলবার রাধাকিশোরপুর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে ২৩টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয় বাইক র‍্যালি। র‍্যালির মাধ্যমে বিজেপি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি দল মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানানো হয়। এদিন র‍্যালিতে অংশগ্রহণ করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সমাজের সার্বিক বিকাশে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উন্নয়নের বার্তা নিয়ে যুব মোর্চার কর্মীরা বাড়ি বাড়ি পৌঁছাচ্ছেন এবং নতুন প্রজন্মের ভোটারদের সঙ্গেও যোগাযোগ করছেন। তাঁর দাবি, সাধারণ মানুষের মধ্যে বিজেপিকে ঘিরে উৎসাহ রয়েছে। আসন্ন পুর নির্বাচনে দলের সকল প্রার্থীকে জয়যুক্ত করে পুর পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার জন্য ভোটারদের কাছে আবেদন জানান তিনি।