Category not found!
img

সিধাইয়ে যৌথ অভিযানে ধ্বংস প্রায় ৩৩ হাজার গাঁজা গাছ

মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল সিধাই থানার পুলিশ। মঙ্গলবার ২৪ নভেম্বর ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সিধাই থানার অন্তর্গত উত্তর দেবেন্দ্র চন্দ্রনগরের ধিগালিয়া এলাকায় যৌথ অভিযান চালায় পুলিশ, বিএসএফ ও টিএসআর। প্রায় ১৫ কানি জমির ১৬টি প্লটে গড়ে ওঠা গাঁজা বাগানে এই অভিযান চালিয়ে ধ্বংস করা হয় প্রায় ৩৩ হাজার গাঁজা গাছ। অভিযানে নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক আশীষ দাশগুপ্ত। উপস্থিত ছিলেন সিধাই থানার ওসি ও অন্যান্য পুলিশকর্মী, বিএসএফের ১০৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ান এবং টিএসআর বাহিনীর সদস্যরা। অভিযান শেষে মহকুমা পুলিশ আধিকারিক জানান, নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।