ত্রিপুরা
img

সালবাগানে ভক্তি শ্রদ্ধায় পালিত গুরু নানকের জন্মজয়ন্তী

শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ও প্রথম গুরু শ্রী গুরু নানক দেবজির ৫৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বিএসএফ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্স শালবাগানের গুরদ্বারায়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় গুরু নানক দেবজির জন্মজয়ন্তী। অনুষ্ঠানে তাঁর জীবনাদর্শ, মানবপ্রেম ও মানবতার প্রতি অমূল্য শিক্ষাকে স্মরণ করা হয়। সাম্য, ভ্রাতৃত্ব, মানবসেবা, শান্তি এবং এক ঈশ্বরের উপাসনার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের আইজি পিন্সি রানী সহ অন্যান্য আধিকারিক ও ভক্তরা। ভক্তি ও শ্রদ্ধার পরিবেশে গুরু নানক দেবজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকলে।