

Nov 23, 2026
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বেআইনি মদ বিক্রি ও মজুতের বিরুদ্ধে অভিযানে নামল রাধাকিশোরপুর থানার পুলিশ। সোমবার দুপুর নাগাদ পৌরসভা এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকারও বেশি মূল্যের বিলিতি মদ উদ্ধার করে পুলিশ। এই অভিযান প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাধাকিশোরপুর থানার সেকেন্ড ওসি দীপাঞ্জন মজুমদার জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। আগামী দিনেও বিভিন্ন এলাকায় এ ধরনের তল্লাশি অভিযান চালানো হবে বলে জানান তিনি।