ত্রিপুরা
img

পৌর নির্বাচন ঘিরে খোয়াইয়ে সর্বদলীয় বৈঠক, উপস্থিত রাজ্য নির্বাচন কমিশনার!

আসন্ন পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে অনুষ্ঠিত হলো সর্বদলীয় বৈঠক। সোমবার বিকেলে খোয়াই জেলা শাসকের কার্যালয়ে রাজ্য নির্বাচন কমিশনার প্রদীপ কুমার চক্রবর্তীর পৌরোহিত্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক রজত পন্থ, জেলার দুই রিটার্নিং অফিসার, জেলা পুলিশ সুপার বি. জগদেশ্বর রেড্ডি, রাজ্য পুলিশের আইজি (ল অ্যান্ড অর্ডার) মঞ্চাক ইপ্পা, খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা। আসন্ন পৌর নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচনী পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচন প্রক্রিয়ায় সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা নিশ্চিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।