ত্রিপুরা
img

পৌর নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়ায় ভোটকর্মীদের ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে সুষ্ঠু ও নির্বিঘ্নে।

পৌর নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়ায় ভোটকর্মীদের ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে সুষ্ঠু ও নির্বিঘ্নে। নেতাজিনগর হাইস্কুলের ফেসিলিটেশন সেন্টারে এই ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি তুলে ধরলেন মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী।রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে ২১ ও ২২ নভেম্বর, দুই দিন ধরে ভোটকর্মীদের ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। রিটার্নিং অফিসার অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী জানান, শনিবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত মোট ৭০টি ফর্ম-১৪ জমা পড়েছে। এর মধ্যে ৪৬টি ভোটদান সম্পন্ন হয়েছে। নেতাজিনগর হাইস্কুলের ফেসিলিটেশন সেন্টারে দুটি রাজনৈতিক দলের পোলিং এজেন্টও উপস্থিত রয়েছেন। তাঁর দাবি, সম্পূর্ণ প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে চলছে। এখনও পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই।
 

এই মুহূর্তে