ত্রিপুরা
img

ভোটকর্মীদের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু শিশু বিহার স্কুলে

শনিবার পৌর নির্বাচনকে সামনে রেখে ভোটের কাজে নিযুক্ত কর্মীদের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচনী দায়িত্ব পালনে নিযুক্ত ভোটকর্মীদের ভোটদানের ব্যবস্থা করা হয়েছে আগরতলার শিশু বিহার স্কুলে। নির্ধারিত প্রক্রিয়া মেনে ভোটগ্রহণ শুরু হয়েছে সেখানে। নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীরা যাতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা। ভোটগ্রহণের সার্বিক বিষয় এবং প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানান রিটার্নিং অফিসার মানিক লাল দাস।

এই মুহূর্তে