
সাব্রুমে গত ৯ নভেম্বর সংঘটিত গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর পুলিশি তদন্তে গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে। শনিবার পুলিশ রিমান্ড শেষে ধৃতকে আদালতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত জানান সাব্রুম থানার পুলিশ আধিকারিক সুশান্ত দেব। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর এই ঘটনা ঘটলেও সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়ার পর তা প্রকাশ্যে আসে। ভুক্তভোগীর মৌখিক অভিযোগের ভিত্তিতে সাব্রুম থানায় ২৬/২০২৬ নম্বরে মামলা রুজু করা হয়েছে।
তদন্তে নেমে পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নেয়। রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্ত এখনও অধরা। তাকে গ্রেফতারের জন্য তল্লাশি ও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক সুশান্ত দেব।