

Nov 18, 2026
বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের ৯ নম্বর ওয়ার্ডে এবার নির্বাচনী লড়াই ঘিরে তৈরি হয়েছে বিশেষ আকর্ষণ। কারণ, এই ওয়ার্ডে মুখোমুখি সম্পর্কে মামা ও ভাগ্নে। কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচনী ময়দানে রয়েছেন ভাগ্নে লিটন ঘোষ। অন্যদিকে বিজেপির প্রার্থী তাঁরই মামা রতন দাস। আত্মীয়তার সম্পর্ক ছাপিয়ে এবার ভোটের ময়দানে একে অপরের প্রতিদ্বন্দ্বী দুজনেই। নির্বাচনী প্রচারে নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মামা ও ভাগ্নে। ফলে ৯ নম্বর ওয়ার্ডের এই লড়াই ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। শেষ পর্যন্ত ভোটের ফলাফল কার পক্ষে যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।