
ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য বড়সড় স্বস্তির খবর। ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ৫৪০টি ব্র্যান্ডের ওষুধের নতুন সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপি ঘোষণা করা হয়েছে, যা ৯ নভেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে। নতুন মূল্যতালিকা কার্যকর হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে আগরতলা ক্যানসার হাসপাতালের ফার্মেসিগুলিতে পরিদর্শন চালায় ত্রিপুরা স্টেট ফার্মাসিউটিক্যাল প্রাইস মনিটরিং অ্যান্ড রিসোর্স ইউনিট এবং ডেপুটি ড্রাগস কন্ট্রোলারের কার্যালয়। পরিদর্শনকালে রোগীদের সচেতন করতে ফার্মেসিগুলিতে সরকারি লিফলেট লাগানো হয়। উপস্থিত ছিলেন ডেপুটি ড্রাগ কন্ট্রোলার সুব্রত দাস। উল্লেখ্য, ক্যানসারের ওষুধের দামে ৯৬.৪৫ শতাংশ পর্যন্ত ছাড়ের সিদ্ধান্তে রোগীদের চিকিৎসার খরচের বোঝা কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি নির্ধারিত মূল্যেই ওষুধ বিক্রি হচ্ছে কিনা, তা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।