ত্রিপুরা
img

পৌর নির্বাচন ঘিরে উমাকান্ত স্কুলে ইভিএম কমিশনিং

আগরতলা পৌর নিগমের আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি জোরকদমে শুরু করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে উমাকান্ত স্কুলে চলছে ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিনের কমিশনিং প্রক্রিয়া। নির্বাচনের আগে প্রতিটি ইভিএমের কার্যকারিতা ও প্রয়োজনীয় প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে সম্পন্ন হচ্ছে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে নির্বাচন দপ্তর।