ত্রিপুরা
img

নবীনদের বরণে স্বাস্থ্য, রক্তদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে মঙ্গলবার থেকে শুরু হলো দুই দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠান। ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, কলেজের অধ্যক্ষ মনোরঞ্জন আচার্য, সমাজসেবী সায়ন্তন দত্ত এবং ছাত্র প্রতিনিধি ঋত্বিকা সরকার সহ অন্যান্য অতিথিরা। প্রথম দিনে নবীনদের বরণের পাশাপাশি দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, মেগা স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এছাড়া বিকেল থেকে রাজ্যের বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৮ নভেম্বর দ্বিতীয় দিনে ষষ্ঠ সেমিস্টারের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হবে। সম্মানিত করা হবে কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদেরও। থাকছে বহিরাজ্যের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা এবং দুই দিনব্যাপী ফুড ফেস্টিভ্যাল। নবীনদের স্বাগত জানানোর পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে ঐক্য ও শিক্ষার পরিবেশ আরও সুদৃঢ় করার বার্তা দিয়েছে এই আয়োজন।