
প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন, পুনর্বাসন ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী রাজ্যস্তরের ধারাবাহিক পুনর্বাসন শিক্ষা কর্মসূচি। ‘বাধা অতিক্রম করে ক্ষমতায়ন’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে সিআরসি-এসআরই, শিলং। পশ্চিম ত্রিপুরা জেলার শহীদ ভগৎ সিং যুব হোস্টেলে আয়োজিত এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অসিত কুমার দাস, জেলা শিক্ষা আধিকারিক দীপক কুমার দেববর্মা এবং সিআরসি শিলংয়ের অধিকর্তা রাম সাহিল সাহানি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৬৪ জন শিক্ষক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন এবং সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্টদের দক্ষতা ও জ্ঞান বাড়ানোই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।