ত্রিপুরা
img

কংগ্রেস প্রার্থীদের জয়ের আহ্বানে শহরে শ্রমিক কংগ্রেসের মিছিল

পুরনিগম নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস প্রার্থীদের সমর্থনে প্রচারে নামল অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস। প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আগরতলা শহরে সংগঠনের উদ্যোগে এক মিছিল সংঘটিত হয়। মিছিল থেকে কংগ্রেস প্রার্থীদের সমর্থনে প্রচার চালানোর পাশাপাশি ভোটারদের কাছে দলের পক্ষে সমর্থন চাওয়া হয়।