

Nov 17, 2026
পুরনিগম নির্বাচনকে সামনে রেখে ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী অঞ্জনা দাসের সমর্থনে মঙ্গলবার প্রচারে নামলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। প্রচার কর্মসূচিতে তিনি বিরোধীদের রাজনৈতিক অস্তিত্ব নিয়েও মন্তব্য করেন। পাশাপাশি আগরতলা শহরের উন্নয়নের প্রসঙ্গ তুলে ৫১টি ওয়ার্ডেই বিজেপি প্রার্থীদের জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন সাংসদ রাজীব ভট্টাচার্য।