

Nov 17, 2026
আগরতলা পুরনিগমের ১৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো ভাস্বতী দেববর্মার নাম ঘোষণা করে বিজেপি। মঙ্গলবার নির্বাচনী প্রচারে বাড়ি বাড়ি জনসংযোগে নামেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তিপ্রা মথার নেতৃত্ব গৌতমী রায় এবং কর্মচারী নেতা সমর রায়। বিজেপি ও মথা নেতৃত্বের যৌথ প্রচার ঘিরে ইতিমধ্যেই ১৯ নম্বর ওয়ার্ডের নির্বাচনী সমীকরণ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।