ত্রিপুরা
img

পৈতৃক সম্পত্তি নিয়ে বঞ্চনার অভিযোগ, বিচারের আশায় দুই বোন

পৈতৃক সম্পত্তি ও বাবার পেনশনের টাকা থেকে দুই বোনকে বঞ্চিত করার অভিযোগ উঠল তিন ভাই ও এক কোর্ট ডিড রাইটারের বিরুদ্ধে। অভিযোগকারিণী যমুনা খাতুনের দাবি, তাঁর বাবা ইনুস মিয়ার মৃত্যুর পর তিন ভাই রতন মিয়া, শাহ আলম মিয়া ও শাজাহান মিয়া দুই বোনকে না জানিয়ে পৈতৃক সম্পত্তি নিজেদের নামে করে নেন। পাশাপাশি বাবার পেনশনের টাকাও নিজেদের দখলে নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। এই কাজে সানু মিয়া নামে এক কোর্ট ডিড রাইটারের সহযোগিতা নেওয়া হয়েছে বলেও অভিযোগ যমুনার। তাঁর দাবি, কাগজপত্র তৈরির ক্ষেত্রে অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। ইতিমধ্যে নিজের অধিকার ফিরে পাওয়ার আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। পাশাপাশি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার কাছেও বিষয়টি তুলে ধরবেন বলে জানিয়েছেন যমুনা খাতুন। তবে এই অভিযোগগুলির বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।