ত্রিপুরা
img

সাব্রুমে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী

আসন্ন নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাব্রুমে নির্বাচনী প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। সাবরুম নগর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শনিবার সাব্রুম  মেলার মাঠে আয়োজিত হয় বিজেপির নির্বাচনী জনসভা  । এদিন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার উপস্থিতিতে সভায় অংশ নেন ৯টি ওয়ার্ডের প্রার্থীরা। তাঁদের মধ্যে ৮ জন বিজেপির এবং একজন এনডিএ শরিক তিপ্রা মথার প্রার্থী। উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং সহ দলের অন্যান্য নেতৃত্ব। তবে সভায় নগর পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। উপস্থিতদের বড় অংশই ছিলেন গ্রামীণ এলাকার বিজেপি কর্মী ও সমর্থক। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আসন্ন নির্বাচনকে ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের আগে সেমিফাইনাল হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরে ভোটারদের সমর্থন চান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে রাজ্যবাসীর কল্যাণে ২৪ ঘণ্টা কাজ করার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী।