
১৯৯৯ সালের ১৪ নভেম্বর সন্ধ্যায় সিমনার পঞ্চবটি বাজারে উগ্রপন্থীদের হামলায় প্রাণ হারান ১৮ জন নিরীহ নাগরিক। অপহরণের পর আরও কয়েকজনের মৃত্যুর ঘটনায় মোট ২৫ জন প্রাণ হারান বলে জানা যায়। নিহতদের স্মৃতিতে রাজিব স্মৃতি বনে প্রতি বছর শহীদান দিবস পালন করে আসছে সিমনাঞ্চল গণ আন্দোলন কমিটি।আজ ২৭তম শহীদান দিবস উপলক্ষে সকালে মঙ্গল আরতির পর শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর দুঃস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ, রক্তদান শিবির, শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা, ভক্তিমূলক গানের আসর ও কীর্তনের আয়োজন করা হয়। সবশেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি সম্পন্ন হওয়ার কথা। কমিটির আহ্বায়ক মদনমোহন সাহা সহ স্থানীয় বাসিন্দারা রাজনীতির ঊর্ধ্বে উঠে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে নিহত পরিবারের সদস্যদের পাশাপাশি মদনমোহন সাহার বক্তব্যও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।