

Nov 13, 2026
শুক্রবার ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। অন্যদিকে, ২ মার্চ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। পর্ষদের নির্ধারিত সূচি অনুযায়ী, উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে ৩০ মার্চ এবং মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ২৫ মার্চ। পরীক্ষার সূচি প্রকাশ হতেই প্রস্তুতি শুরু করতে চলেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।