ত্রিপুরা
img

ভাইফোঁটার রাতে অপহরণ করে ছিনতাই, আটক এক

ভাইফোঁটার রাতে অপহরণ করে মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ বামুটিয়ায়। অভিযোগ, কালী বাজার এলাকার যুবক ঝুটন বিশ্বাস আত্মীয়দের রাস্তা থেকে এগিয়ে দিতে গেলে তিন যুবক তাঁকে জোর করে তুলে অন্যত্র নিয়ে যায়। সেখানে তাঁর মোবাইল ফোন ও সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। পরদিন সকালে অভিযুক্তদের মধ্যে রতন সরকার নামে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। আটক রতনের দাবি, বাপন দাস ও বিপ্লব চক্রবর্তী নামে আরও দুজন এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। তবে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এখনও যাচাই করা যায়নি। গোটা ঘটনার বিস্তারিত জানিয়েছেন অভিযোগকারী ঝুটন বিশ্বাস। এখন পুলিশের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকেই নজর।