ত্রিপুরা
img

৩৩ নম্বর ওয়ার্ডে বিপিপিজেপির জনসভায় মুখ্যমন্ত্রীর বিশেষ বার্তা

আসন্ন আগরতলা পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রচার একেবারে তুঙ্গে। ৩৩ নং ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মনোনীত প্রার্থী  অভিজিৎ মল্লিকের সমর্থনে  শুক্রবার বটতলা আপনজন ক্লাব সংলগ্ন এলাকায় এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন রাজের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহাসভায় আরও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী জহর সাহা, সভাপতি শ্যামল কুমার দেব সহ দলের অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব ও কর্মীরা।  এদিনের এই জনসভায় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন যে দুর্গাপূজায় বস্ত্র বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে সমাজের মানুষের সাথে সরকারের পারস্পরিক সুদৃঢ় বন্ধন গড়ে উঠেছে, যা আগে কখনো দেখা যায়নি।শুধু সামাজিক উন্নয়নই নয়, আগরতলার পরিকাঠামো পরিবর্তনে বর্তমান সরকারের বিভিন্ন মেগা প্রজেক্টের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যানজট সমস্যা দূর করতে বটতলা মোটর স্ট্যান্ড এলাকায় প্রায় ১৮০ কোটি টাকা ব্যয়ে মাল্টিলেভেল কার পার্কিংয়ের কাজ শুরু হয়েছে এবং আগামী দিনে টিআরটিসি-র জায়গাতেও একই প্রকল্প রূপায়ণ করা হবে।