Category not found!
img

পৌর ভোটের আগে প্রতাপগড়ে সাংগঠনিক বৈঠকে  সাংসদ বিপ্লব কুমার দেব

আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে জোড় প্রস্তুতি শাসক দলের। এরই অঙ্গ হিসেবে শুক্রবার ১৩ প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। এদিনের সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে জনসংযোগ ও ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করার গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি।আগামী পৌর নির্বাচনের রণকৌশল নির্ধারণে ১৩ প্রতাপগড় মণ্ডলের এই সাংগঠনিক বৈঠকে দলীয় নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লব কুমার দেব দলীয় কার্যকর্তাদের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার ওপর জোর দেন।বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন, রাজনীতিতে বা জনজীবনে একজন কর্মীর প্রকৃত মূল্য ততদিনই থাকে, যতদিন সাধারণ মানুষ তাকে দেখে হাসিমুখে নমস্কার জানাবেন এবং তার কাছ থেকে ইতিবাচক সাড়া পাবেন।