ত্রিপুরা
img

স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহে ফের ভোগান্তির শিকার সাত বছরের শিশু

স্বামী-স্ত্রীর দীর্ঘদিনের দাম্পত্য কলহে ফের ভোগান্তির শিকার সাত বছরের এক শিশু। ঘটনাটি শান্তিরবাজার মহকুমার। প্রায় দশ বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন কালিবাজারের মৃণাল দেবনাথ ও মৈনাক্ষ পাড়ার পুজি রাং রিয়াং। তাঁদের দাম্পত্য জীবনে একাধিক সমস্যা তৈরি হয়েছে বলে অভিযোগ। মৃণালের দাবি, একাধিকবার সালিশি সভা হলেও সমস্যার সমাধান হয়নি। এমনকি নিজের সাত বছরের সন্তানকে দেখতে গিয়েও তাঁকে অপমানিত হতে হয় বলে অভিযোগ তাঁর। স্ত্রী সম্পর্কে আরও কিছু অভিযোগ তুলেছেন মৃণাল, যদিও এ বিষয়ে অপর পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। প্রয়োজনে আইনসম্মতভাবে বিবাহবিচ্ছেদের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান চান তিনি। তবে এই পারিবারিক অশান্তির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে শিশুটির জীবনেই। শিশুর সুস্থ ও স্বাভাবিক ভবিষ্যৎ নিশ্চিত করাই এখন প্রধান উদ্বেগ।