ত্রিপুরা
img

ডাকঘর একত্রীকরণের প্রতিবাদে ধর্নায় গ্রামীণ ডাক কর্মীরা

শহরাঞ্চলের শাখা ডাকঘর একত্রীকরণের সিদ্ধান্ত এবং বিট মেকানাইজেশনের ফলে উদ্বৃত্ত হওয়া গ্রামীণ ডাক সেবক পদ স্থগিত না রাখার দাবিতে শুক্রবার একদিনের ধর্না প্রদর্শন করল ভারতীয় গ্রামীণ ডাক কর্মচারী সংঘের আগরতলা বিভাগ। এদিন সংগঠনের পক্ষ থেকে আগরতলা বিভাগের অধীক্ষক ডাকঘরের কাছে একটি স্মারকলিপিও প্রদান করা হয়। সংগঠনের দাবি, তাদের উত্থাপিত সমস্যাগুলির দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।