

Nov 13, 2026
গাঁজা চাষের বিরুদ্ধে ফের অভিযানে নামল সিধাই থানা ও সুন্দরটিলা ফাঁড়ির পুলিশ। শুক্রবার সিধাই বিওপি এলাকাধীন আমগাছিয়ায় অভিযান চালিয়ে চার কানি জমির সাতটি প্লটে থাকা মোট ১০ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিধাই থানার ওসি সমরেশ দাস জানান, গাঁজা বিরোধী এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।