ত্রিপুরা
img

১২ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রচারে বিধায়ক সুদীপ রায় বর্মন

আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে প্রচারে গতি বাড়াচ্ছে কংগ্রেস।  আসন্ন পুর নিগম নির্বাচনকে কেন্দ্র করে ১২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার চালায় কংগ্রেস। দলীয় প্রার্থী রুপা রায় দাসের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। প্রচার চলাকালীন এলাকার মানুষের সঙ্গে কথা বলেন তিনি এবং কংগ্রেস প্রার্থীর সমর্থনে ভোটের আবেদন জানান। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন ওয়ার্ডে রাজনৈতিক দলগুলির প্রচার কর্মসূচি ঘিরে বাড়ছে তৎপরতা।