ত্রিপুরা
img

রাজ্যে এলেন প্রথম মহিলা আইপিএস ড.কিরণ বেদী

রাজ্যে এলেন দেশের প্রথম মহিলা আইপিএস অফিসার ডঃ কিরণ বেদী। জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, ত্রিপুরার উদ্যোগে শনিবার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত হয় 'ডঃ কিরণ বেদীর সঙ্গে কথোপকথন' শীর্ষক বিশেষ অনুষ্ঠান। দেশের প্রথম মহিলা আইপিএস অফিসার হিসেবে পরিচিত ডঃ কিরণ বেদীর রাজ্য সফরকে কেন্দ্র করে এই অনুষ্ঠানে বিশেষ আগ্রহ তৈরি হয়। তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, প্রশাসনিক ভূমিকা এবং বিভিন্ন ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয় উপস্থিতদের সামনে। এই অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী ও আমন্ত্রিতদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।