
আগামী ২৭ নভেম্বর পুর পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে উদয়পুরে প্রচারে গতি বাড়িয়েছে বিজেপি। শনিবার সকাল থেকেই ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বিজেপি মনোনীত প্রার্থী নুপুর নন্দীর সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বিজেপির পক্ষে ভোট প্রার্থনা করেন অর্থমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, পুর নির্বাচনে বিজেপির জয় এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাঁর বক্তব্য, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মানুষ বিজেপির পাশেই থাকবেন। এমনকি উদয়পুর পুর পরিষদের প্রতিটি আসনেই বিজেপি প্রার্থীদের জয়ের প্রত্যাশা প্রকাশ করেন তিনি।