দেশ
img

উৎসবের আগে নায়ারায় পেট্রল-ডিজেলের দাম বাড়ল

উৎসবের মরশুমের মধ্যেই জ্বালানি নিয়ে নতুন খবর। বেসরকারি জ্বালানি সংস্থা নায়ারা এনার্জি পেট্রল ও ডিজেলের দাম বাড়িয়েছে। ৩ অক্টোবর থেকে কার্যকর হয়েছে এই নতুন দাম।দেশের বড় বেসরকারি জ্বালানি সংস্থা নায়ারা এনার্জি পেট্রলের দাম প্রতি লিটারে ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা বাড়িয়েছে। সংস্থার ৭ হাজার ১০৮টি পেট্রল পাম্পে এই নতুন দাম কার্যকর হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি পণ্যের দাম বাড়ার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।তবে রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের পাম্পগুলিতে এই সময়ে একই হারে দাম বাড়ানো হয়নি। ফলে নায়ারা ও রাষ্ট্রায়ত্ত সংস্থার পাম্পের মধ্যে জ্বালানির দামের পার্থক্য তৈরি হয়েছে।এদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির চাপ এবং খরচের সঙ্গে সামঞ্জস্য রাখতেই নায়ারার এই মূল্যবৃদ্ধি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর প্রভাব পড়তে পারে পরিবহণ খরচ ও সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয়ের ওপরও।