

Oct 02, 2026
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার ৮ নম্বর টাউন বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে ৩৯ নম্বর পৌর ওয়ার্ডে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, ৮ নম্বর মণ্ডল সভাপতি শ্যামল কুমার দে এবং ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলক রায়-সহ অন্যান্যরা। দুর্গাপূজার আগে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানানো হয়। কর্মসূচিকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।