ত্রিপুরা
img

নকল পিস্তল দিয়ে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার যুবক

আগরতলা টাউন হলের সামনে কোমরে পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকা এক যুবককে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ। সন্দেহ হওয়ায় পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে তল্লাশিতে জানা যায়, যুবকের কোমরে থাকা পিস্তলটি আসল নয়, সেটি একটি নকল পিস্তল। অভিযোগ, ভয় দেখানোর কাজে ওই নকল পিস্তলটি ব্যবহার করা হতো। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নকল পিস্তলটি কোথা থেকে আনা হয়েছিল এবং এর আগে কোনও ঘটনায় এটি ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।