

Oct 02, 2026
শুক্রবার কৈলাসহরে সেকেন্ড হ্যান্ড শোরুমে চুরি যাওয়া বাইক বিক্রি করতে গিয়ে ধরা পড়ল এক অভিযুক্ত। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে আরও একটি চুরি যাওয়া বাইক। ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করেছে কৈলাসহর থানার পুলিশ।কৈলাসহর থানার ওসি তাপস মালাকার জানান, বাইক চুরি চক্রের সঙ্গে জড়িত মোট তিনজনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।