ত্রিপুরা
img

কুমার শচীন দেব বর্মনের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মানিক সাহার

যথাযোগ্য মর্যাদায় বিশ্বখ্যাত সংগীতশিল্পী কুমার শচীন দেব বর্মনের জন্মবার্ষিকী পালন করা হয় আগরতলায়। বৃহস্পতিবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আয়োজিত হয় এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। এদিন শিল্পীর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও শ্রদ্ধা জানান ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে, দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য-সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে কুমার শচীন দেব বর্মনের অসামান্য সংগীতসাধনা, সৃষ্টি ও বাংলা তথা ভারতীয় সংগীতে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়।