

Oct 01, 2026
নিজ এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কর্পোরেটরের কাজ নিয়ে নিজের মতামত জানিয়েছেন সিপিআইএমের প্রাক্তন মেয়র ডঃ প্রফুল্লজিত সিনহা। তাঁর বক্তব্যে ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও নাগরিক পরিষেবার বিষয় উঠে এসেছে। পাশাপাশি বিজেপির বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও নিজের পর্যবেক্ষণের কথা জানান তিনি। রাজনৈতিক মতপার্থক্যের বাইরে এলাকার উন্নয়ন ও নাগরিক পরিষেবার বিষয়গুলিকেই গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন প্রাক্তন মেয়র।