ত্রিপুরা
img

পশ্চিম জেলায় অফিস চত্বরে স্বচ্ছ ভারত অভিযান

পশ্চিম জেলার জেলাশাসকের উদ্যোগে অফিস চত্বরে আয়োজন করা হয় স্বচ্ছ ভারত অভিযান। এদিনের কর্মসূচিতে জেলাশাসক-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও কর্মীরা অংশ নেন। অফিস চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা গড়ে তোলাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। কর্মসূচির মাধ্যমে দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার গুরুত্ব এবং পরিবেশ সুরক্ষার বার্তাও তুলে ধরা হয়।