

Oct 01, 2026
গান্ধী জয়ন্তীকে সামনে রেখে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের উদ্যোগে আয়োজিত হল স্বচ্ছ ভারত অভিযান। ‘স্বচ্ছতাই সেবা’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার টিআরটিসি চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিআরটিসির চেয়ারম্যান সমর রায়-সহ নিগমের আধিকারিক ও কর্মীরা। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতার বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত সকলে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি অন্যদেরও এ বিষয়ে সচেতন করার আহ্বান জানান।