ত্রিপুরা
img

উদয়পুরে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিপিআইএমের বিক্ষোভ

সারা দেশজুড়ে জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং SIR বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলনের মধ্যেই উদয়পুরে বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিআইএম। উদয়পুর সিপিআইএম বিভাগীয় কমিটির উদ্যোগে জামতলায় আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভৌমিক, গোমতী জেলা সম্পাদক পরিমল দেবনাথ, মহকুমা সম্পাদক দিলীপ দত্ত-সহ দলীয় নেতৃত্ব।বক্তব্য রাখতে গিয়ে রতন ভৌমিক নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তোলেন। তাঁর দাবি, SIR প্রক্রিয়া বন্ধ করতে এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি ভোটাধিকার রক্ষায় সাধারণ মানুষকে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।তবে SIR নিয়ে ওঠা এই অভিযোগগুলি রাজনৈতিক দলের দাবি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে SIR-এর উদ্দেশ্য হিসেবে ভোটার তালিকা যাচাই ও যোগ্য ভোটারদের তালিকায় রাখার বিষয়টি তুলে ধরা হয়েছে।