ত্রিপুরা
img

পশ্চিম থানার এলাকায় চুরির ঘটনায় আতঙ্ক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

পশ্চিম থানা এলাকার বিভিন্ন জায়গায় টানা চুরির অভিযোগ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীররঞ্জন বর্মনের বাড়ি সংলগ্ন এলাকায় টানা তিন দিন ধরে চুরির ঘটনা ঘটেছে। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় অপরিচিত সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা লক্ষ্য করা গেলেও পুলিশকে খবর দেওয়ার পরও চুরি রুখতে প্রত্যাশিত তৎপরতা দেখা যায়নি। রাতের সময় পুলিশের টহলদারি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।স্থানীয়দের দাবি, এলাকার সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন এক ব্যক্তির গতিবিধি ধরা পড়ে। এরপর বাসিন্দারাই উদ্যোগ নিয়ে একজনকে আটক করে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের নজরদারি ও রাতের টহল নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার একাংশ। তাঁদের দাবি, চুরির ঘটনা বন্ধে দ্রুত তদন্তের পাশাপাশি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হোক।