
প্রবল বৃষ্টির মধ্যেই ভয়াবহ পাহাড়ধস নেপালে। কালী গণ্ডোকী নদী সংলগ্ন এলাকায় পাহাড়ের বড় একটি অংশ ভেঙে লোকালয়ের দিকে নেমে আসে। প্রাথমিকভাবে একাধিক এলাকায় অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও ১৪ জন।সোমবার প্রবল বৃষ্টির মধ্যে নেপালের কালী গণ্ডোকী নদী সংলগ্ন এলাকায় ভয়াবহ পাহাড়ধস নামে। স্থানীয়দের ধারণা, পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়ার কারণেই এই বিপর্যয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পাহাড়ের বড় একটি অংশ হুড়মুড়িয়ে নিচের দিকে নেমে আসছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়।মানাং, মায়াগডি, বাগলুং, পর্বত ও পল্পা এলাকায় ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি বলে জানা গেছে। একাধিক বাড়িঘর ভেঙে পড়েছে। গত কয়েকদিন ধরে সংশ্লিষ্ট এলাকাগুলিতে প্রবল বৃষ্টি হয়েছে। তবে ঠিক কী কারণে এত বড় ধস নামল, তা এখনও নিশ্চিত নয়।প্রাথমিক তথ্য অনুযায়ী, একাধিক এলাকা মিলিয়ে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে এবং ১৪ জন এখনও নিখোঁজ। বিপর্যয়ের ভয়াবহতা বিবেচনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।