ত্রিপুরা
img

জাল সইয়ে ১১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

ইউকো ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অনুমতি ছাড়াই প্রায় ১১ লক্ষ ৯৪ হাজার টাকা তোলার অভিযোগ উঠেছে। অভিযোগকারী কৈলাসহারের দিলীপ কুমার দাসের দাবি, ২০২১ সালে গৃহঋণের সময় নেওয়া তাঁর স্বাক্ষর ব্যবহার করে পরে বিভিন্ন দফায় টাকা তোলা হয়। ২০২৬ সালের জানুয়ারিতে স্টেটমেন্ট দেখে বিষয়টি জানতে পারেন তিনি। মোট ২৫টি লেনদেনের মধ্যে কয়েকটিতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগও তুলেছেন। সমস্ত নথি ও লেনদেনের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন অভিযোগকারী। তবে অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত নয়।