
১৩ দিন ধরে নিখোঁজ থাকার পর বামুটিয়া বাজার সংলগ্ন একটি ইটভাটায় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম চন্দন সরকার, বয়স প্রায় ২৮ বছর। তিনি সিধাই থানাধীন উত্তর তালতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।সোমবার সকালে স্থানীয়রা ইটভাটায় দেহটি দেখতে পান। পরে পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্ত করেন। পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৩ দিন আগে নিখোঁজ হন চন্দন। তাঁর নিখোঁজের পর সিধাই থানায় মিসিং ডায়েরিও করা হয়েছিল বলে পরিবারের দাবি।এদিকে চন্দনের মৃত্যুর কারণ নিয়ে উঠছে প্রশ্ন। পারিবারিক অশান্তির কারণে তিনি চরম সিদ্ধান্ত নিয়েছিলেন বলে পরিবারের একাংশের দাবি। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।